জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০২:৫৮:০২ AM

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতাবাদী সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর সার্বিক ব্যবস্থাপনায়, Spreeha, Jeco Foundation এর অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে রানীগঞ্জ, পাইলগাঁও ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের অন্তত ২২০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ছানী রোগী বাছাই করে বিনামূল্যে চোখের অপারেশন করার জন্য ৫৫ জন রোগীকে ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরুর পূর্বে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে এবং সংস্থার কার্যনির্বাহী কমিটি’র শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন রহমান সামিহা। স্বাগত বক্তব্য দেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য শফিনুর আলী ।

প্রধান অতিথির বক্তব্য দেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আলাউর রহমান ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য দেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও ব্যবসায়ী মো. নুরুজ্জামান, ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. নুর হোসেন, রাণীগঞ্জ কলেজের প্রভাষক মো. আবু খালেদ, রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিছলুর রহমান ও অধ্যক্ষ মো. ফরিদ আহমদ।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. নুরুজ্জামান নুর, ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের এমও ডা. মাহফুজ হোসেন, কাউন্সিলর শেখ আফজল আহমদ, এসআর (পিও) মো. লালন আহমেদ, নার্স সুপারভাইজার আল-আমীন আহমেদ, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার শুভাকাঙ্খী দিদার তালুকদার প্রমুখ।

এছাড়া রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি, কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক রাকিব আলী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আপ্তাব উদ্দিন, সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম, নির্বাহী সদস্য ইমন আহমদ, সদস্য সাকিব আহমেদ, মো. জিয়া উদ্দিন, হুমায়ুন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০