ছাতকে বিদেশি ম*দ সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ PM

একটি মোটরসাইকেল জ*ব্দ

ছাতকে বিদেশি ম*দ সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৩:৫৯:০৭ AM

ছাতকে বিদেশি ম*দ সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক

ছবি: নিজস্ব


ছাতকে ভারতীয় এসি ব্ল্যাক ৩৪  বোতল  মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ১০ এপ্রিল রাতে ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের ব্যবহৃত একটি টিভিএস মেট্রোপ্লাস নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ চেক পোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ী  মোহাম্মদ আলী (২৫) ও  রহমত আলী (২৪) কে ৩৪ বোতল মদ সহ আটক করা হয়। আটক মোহাম্মদ আলী দোয়ারাবাজার উপজেলার নরসিং পুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল করিমের পুত্র ও রহমত আলী ছাতকের নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।

পুলিশ জানিয়েছে ৩৪ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদের মুল্য ৩৪ হাজার টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মুল্য অনুমান  ১ লক্ষ ২৫ হাজার টাকা হবে। 

আটক দুইজনের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করেছেন এস আই মোঃ সিকান্দর আলী। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, মদ সহ  দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০