প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিমানবন্দর থেকে আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৫ PM

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিমানবন্দর থেকে আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৩:১২:১১ AM

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিমানবন্দর থেকে আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মাজহারুল ইসলাম


মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাজহারুল ইসলাম (৩৫)কে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার সন্ধ্যায় হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে তাকে আটক করা হয়। মাজহারুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এই মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী