সুনামগঞ্জে জীবাশ্ম জ্বা লা নি পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি মানববন্ধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM

সুনামগঞ্জে জীবাশ্ম জ্বা লা নি পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৯:৪৬:২১ AM

সুনামগঞ্জে জীবাশ্ম জ্বা লা নি পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি মানববন্ধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১১) এপ্রিল ১১ ঘটিকায় হাউস, ক্লিন, বিডব্লিওজিইডির উদ্যোগে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষার্থী ও পরিবেশবাদী কর্মীরা অংশগ্রহন করেন।

এ সময়  উপস্থিত ছিলেন ফেড সিলেট এর সহ সভাপতি মোদাচ্ছির আলম, আবুল হোসেন, ফেড সিলেট এর সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, নুরুল হাসান আতাহের, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, ফারুক আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ।

অংশগ্রহণকারীরা "জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি, টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি" স্লোগান ব্যাবহার করেন এবং নীতি-নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে।

হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, "আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ শুধু একটি বিকল্প নয়—এটি অত্যাবশক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০