গরমে স্বস্তি দেবে রোজ অ্যান্ড ব্যাসিল লেমোনেড জুস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ AM

গরমে স্বস্তি দেবে রোজ অ্যান্ড ব্যাসিল লেমোনেড জুস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১১:৪৮:৩০ AM

গরমে স্বস্তি দেবে রোজ অ্যান্ড ব্যাসিল লেমোনেড জুস

ছবি : সংগৃহীত


গ্রীষ্মে যখন চারপাশ রোদের তাপে ঝলসে ওঠে, তখন এক গ্লাস ঠান্ডা লেমোনেড যেন প্রাণের পরশ। কিন্তু যদি সেই চিরচেনা লেবুর শরবতের সঙ্গে যোগ করা হয় গোলাপের মিষ্টি সুবাস আর তুলসী পাতার পাতার তাজা ঘ্রাণ, তাহলে সোহায় সোহাগা।

নামিদামি রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন নামের শরবতে প্রাণ জুড়াচ্ছেন। চাইলে ঘরেও এগুলো তৈরি করতে পারেন। আজ শিখে নিন রোজ অ্যান্ড ব্যাসিল লেমোনেড জুস ঘরে তৈরির পদ্ধতি-

১. লেবুর রস আধা কাপ

২. রুহ আফজা ১/৪ কাপ

৩. তুলসি পাতা ৬-৮টি

৪. চিনি ৩ টেবিল চামচ

৫. ব্যাসিল সিড বা তোকমার দানা ২ চা চামচ

৬. বরফের টুকরো

৭. ২ কাপ ঠান্ডা পানি

৮. সাজানোর জন্য লেবুর স্লাইস ও তুলসী পাতা

৯. গোলাপ জল ২-৩ ফোটা

পদ্ধতি

প্রথমে তোকমার দানা কিছুটা পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি জগে লেবুর রস, ঠান্ডা পানি, রোজ সিরাপ ও চিনি একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। যতক্ষণ না মিষ্টি উপাদান সম্পূর্ণভাবে গলে যায়।

এখন ওই মিশ্রণে তুলসি পাতা হাতে একটু ডলে পানিতে দিয়ে দিন। আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দিয়ে আবার নেড়ে দিন। এরপর ফ্রিজে ১৫-৩০ মিনিট রেখে দিন যাতে তুলসিপাতার গন্ধ ভালোভাবে মিশে যায়।

এবার কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে নিন। বরফ দিয়ে গ্লাসে পরিবেশন করুন, চাইলে ওপর থেকে একটি লেবুর স্লাইস ও তুলসি পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস

>> চাইলে ঠান্ডা পানির বদলে সোডা ওয়াটার দিয়ে বানালে লেমোনেড জুসে হালকা বাবল বা ঝাঁঝালো স্বাদ পাবেন, যা আরও বেশি মজা হবে খেতে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী