সুনামগঞ্জের সেই কুটি মিয়াকে গু লি করে হ*ত্যা করা হয় ভা র তে র অভ্যন্তরে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ PM

সুনামগঞ্জের সেই কুটি মিয়াকে গু লি করে হ*ত্যা করা হয় ভা র তে র অভ্যন্তরে

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৩:২৭:১৪ AM

সুনামগঞ্জের সেই কুটি মিয়াকে গু লি করে হ*ত্যা করা হয় ভা র তে র অভ্যন্তরে

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।

বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।

এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০