ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রে ক র্ড
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ PM

ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রে ক র্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১১:৫৫:৪৯ AM

ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রে ক র্ড

ছবি : ফাইল ফটো


বেড়েছে সোনার দাম। এবার ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরি প্রতি ৪১৮৭ টাকা। ফলে প্রতিভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায়। আজ থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে।

শনিবার ১২ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গেল ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২৪০৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯২৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে চলতি বছর ২০ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৫ বার, কমেছে মাত্র পাঁচবার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি