শান্তিগঞ্জে জায়গা জো*রপূর্বক দখল করে খলা তৈরির অ ভি যো গ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ PM

শান্তিগঞ্জে জায়গা জো*রপূর্বক দখল করে খলা তৈরির অ ভি যো গ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ০৭:০৪:৩৩ AM

শান্তিগঞ্জে জায়গা জো*রপূর্বক দখল করে খলা তৈরির অ ভি যো গ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে ধান শুকানোর খলা তৈরি ও মাটি নেয়ার অভিযোগ পাওয়া গেছে৷

গত ১০ এপ্রিল বুধবার উপজেলার দামোধরতপী গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আকিল মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বরাবর এমন অভিযোগ দায়ের করেছেন আরিফনগর গ্রামের মৃত ইসরাইল আলীর পুত্র রফিক উদ্দিন আরিফ৷

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা অন্যায় অত্যাচারী ও পরধন লোভী, ভুমিখেকু প্রকৃতির লোক। নিম্ন তফশীল বর্ণিত ভূমি বাদি খরিদা স্বত্ত্বে মালিক ও ভোগ দখল করে সন সন খাজনা পরিশোধ করে আসছেন৷  বিবাদীগণ একই দাগে সরকারি ভূমি জোরপূর্বক দখল করে আবাদ করছে। এবং আকিল মিয়ার বাড়ীর পাশের ৬০নং দাগ সরকারি পুকুর দখল করে জনগনের চলাচলের রাস্থা বন্ধ করে দিয়েছেন। এবং নিজের সুবিধা মত পুকুরপাড়ের বনজবৃক্ষ কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন। তখন বাদীপক্ষ নিষেধ করলে বিবাদী বলেন তিনি ১শত বছরের জন্য সরকারের কাছথেকে লিজ নিয়েছেন৷

তপশীল বর্নিত ভূমি দখলকরার দিন বাদী বাড়ীতে না থাকায় বিবাদীগণ জোর পূর্বক জমি দখল করার পায়তারায় ধান শুকানুর জন্য খলা নির্মান করে এবং মাটি তার নিজ বাড়ীতে নিয়ে যায়। পরের দিন বাদী তাদের জিজ্ঞাসা করলে তারা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকিধামকি প্রদান করে। এবং তারা জমিতে যাওয়ার চেষ্টা করলে প্রাণনাশের হুমকিও দেয়৷ উক্ত জায়গা নিয়ে যেকোন সময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে৷  এই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় থাকায় অভিযোগে বর্নিত জায়গাটি সরকারি সার্ভেয়ার দ্বারা মেপে সিমানা নিধারন করে সরকারি জায়গা উদ্ধার ও মালিকানাধীন জায়গা দখল দিতে এবং বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যই এমন অভিযোগ করেছেন বাদী রফিক উদ্দিন আরিফ৷

অভিযোগকারী রফিক উদ্দিন আরিফ বলেন, বিবাদীরা জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গা সহ সরকারি খাস খতিয়ানের পুকুর ডুবা সহ প্রায় ১০ বিঘা জমি দখল করে ধান শুকানোর খলা তৈরি সহ বিভিন্ন কাজ করেছেন৷ তাদের বাঁধা নিষেধ দিলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। এই অবস্থায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি৷

অভিযুক্ত আকিল মিয়ার সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, এই দাগে আমারও জায়গা আছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০