সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃ*ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ PM

সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১০:২১:১৬ AM

সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃ*ত্যু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সাফায়েত মিয়া (৬), সে হিজলা গ্রামের শাহিন মিয়ার ছেলে। অপরজন হলো, মীম আক্তার (৬), সে জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে ও শাহিন মিয়ার ভাগ্নে।

পুলিশ সূত্রে জানা যায়, হিজলা গ্রামের শাহিন মিয়া নিহত মীমের আক্তারের মামা। মীম তার মামার বাড়িতে নানীর সঙ্গে থাকতো। দুপুরে বাড়ির সামনে ডোবার পাড়ে মীম আক্তার (৬) ও তার মামাত ভাই সাফায়েত (৬) খেলছিল। এক পর্যায়ে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে ডাকাডাকি করে। সেখানে তাদের না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে। এর একপর্যায়ে শাফায়েত ও মীমকে বাড়ির সামনে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে। পরে তাদের ডোবা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক। তিনি জানান, দুই শিশুর মৃত্যুর সংবাদের প্রেক্ষিতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেছে। পরবর্তীতে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ পাননি।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০