সারাদেশের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা গানে গানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, কামরুপদলং ইয়াকুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীসহ আরও অনেকে৷
আনন্দ শোভাযাত্রার পর বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




