তাহিরপুরে বি এন পির বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

তাহিরপুরে বি এন পির বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ০৫:২১:২৭ পূর্বাহ্ন

তাহিরপুরে বি এন পির বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব

ছবি: নিজস্ব


তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বৈশাখ বরন উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে  উপজেলা বিএনপির কার্যালয় থেকে  শোভাযাত্রাটি বেড় হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বি এনপির সাবেক সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, বি এনপি নেতা সাইদুল কিবরিয়া, বাবরুল হাসান বাবলু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবু জহুর,শিপুল মিয়া রিংকু রায়,ইউপি সদস্য তুজাম্মেল হক নাছরুম সোহানুর রহমান সোহাগ,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না ছাত্রদল নেতা রাহুল,রাব্বী, ওহি মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ সহ স্কুলের কোমলমতি শিক্ষার্থী বৃন্দ।

উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন,  পহেলা বৈশাখ বাঙালির নতুন জীবনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে দিনটি সকলেই একত্রে আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় দিনটি পরিণত হয় বাঙালির সর্বজনীন লোকজ উৎসবে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নডুন পরিবেশে বর্ষবরন উৎসব বিশেষ মাত্রা পেয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন