বছরের প্রথমদিনে জগন্নাথপুরে বোরো ধান কা*টার উৎসব
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ PM

বছরের প্রথমদিনে জগন্নাথপুরে বোরো ধান কা*টার উৎসব

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ০৬:৩১:৫৯ AM

বছরের প্রথমদিনে জগন্নাথপুরে বোরো ধান কা*টার উৎসব

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের হাওর এলাকা জগন্নাথপুর উপজেলায় বৈশাখের অন্যতম ফসল বোরোধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় উপজেলার মইয়ার হাওরের ইকরছই এলাকায় বোরোধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সাদ, উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, মো, খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস কর্মর্তা মো, আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তাবৃন, স্থানীয় কৃষাণ কৃষাণী, ধান কাটার শ্রমিক ও হারভেস্টার মেশিনের মালিকগণ ধান কাটার উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার কাওসার আহমেদ বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪শত ২৩ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হয়েছে। এবারও ফলন ভালো হয়েছে, ধান কাটার শ্রমিক সংকট নেই, এযাবৎ উপজেলায় ৫ভাগ ধান কর্তন করা হয়েছে, আশাবাদী মে মাসের ৫ তারিখের মধ্যে ধান কর্তন শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, হাওরে ৮০ ভাগ ধান পাকলেই কর্তন করার জন্য কৃষকদের পরামর্শ দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০