জগন্নাথপুরে ভারতীয় চিনিসহ আটক ৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

জগন্নাথপুরে ভারতীয় চিনিসহ আটক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ১২:৫৪:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে ভারতীয় চিনিসহ আটক ৩

জগন্নাথপুরে ভারতীয় চিনিসহ আটক ৩


সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভারতীয় চিনির চালানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ছাতক উপজেলা থেকে আসা একটি চিনির চালান জগন্নাথপুর বাজারের ডরেরপাড় নামক জায়গা এলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ৬৫ বস্তা ভারতীয় চিনি আটক করে। যার বাজার মূল্য তিন লাখ ৯০ হাজার টাকা। এঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে জগন্নাথপুর বাজারের কয়েকজন অসাধু ব্যবসায়ী ছাতক উপজেলার অসাধু ব্যবসায়ীর মাধ্যমে ভারতীয় চিনি বস্তা পরিবর্তন করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর বাজারের ডরেরপাড় এলাকার একটি গুদামে চুকানোর আগে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশ দুটি পিকআপ ভ্যান গাড়িতে থাকা ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন ছাতক উপজেলার বাজনা মহল গ্রামের বাসিন্দা পিকআপ ভ্যানচালক জাহিদ হাসান (২৩), জগন্নাথপুর উপজেলার গুঙ্গিরগাঁও গ্রামের বাসিন্দা পিকআপ ভ্যানগাড়ি চালক প্রদীপ দেবনাথ (২৫) ও জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী নির্দন দেবনাথ (৩০)।

এ ঘটনায় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক জিয়া উদ্দিন বলেন, ভারতীয় চিনির চালান আটকের ঘটনায় শুক্রবার তিনজনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত অন্যদের খোঁজা হচ্ছে এবং পিকআপ ভ্যানগাড়ি দুটি থানায় আটক রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১