ছাতকে সেনাবাহিনীর সহায়তায় একষট্টি লক্ষ টাকার ভারতীয় দুম্বা এবং ছাগল জব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ PM

ছাতকে সেনাবাহিনীর সহায়তায় একষট্টি লক্ষ টাকার ভারতীয় দুম্বা এবং ছাগল জব্দ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০১:০৯:১৫ AM

ছাতকে সেনাবাহিনীর সহায়তায় একষট্টি লক্ষ টাকার ভারতীয় দুম্বা এবং ছাগল জব্দ

ছবি : সংগৃহীত


১৪ এপ্রিল দুপুর সাড়ে বারো ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮ টি দুম্বা এবং ৩৭ টি রাম ছাগল আটক করে। 

আটককৃত দুম্বা এবং ছাগলের আনুমানিক সিজার মূল্য-৬১,২০,০০০.০০ (একষট্টি লক্ষ বিশ হাজার) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সেজন্য চোরাই পথে এসকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। 

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পশুসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০