বড়লেখায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৬ PM

বড়লেখায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৩ ১১:২০:০৭ AM

বড়লেখায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার(২ সেপ্টেম্বর) বিকালে শিক্ষা উপকরণ বিতরণ সভায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ ও কোষাধ্যক্ষ জাহিদ হাসান লিলুকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।

উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় উপজেলা চত্ত্বরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মজনু মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ (সংবর্ধিত) জাহিদ হাসান লিলু প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী