ছাতকে ৬১ লক্ষ টাকার ভা*রতীয় দুম্বা ও ছাগল জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ PM

ছাতকে ৬১ লক্ষ টাকার ভা*রতীয় দুম্বা ও ছাগল জ*ব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০১:১৭:২৭ AM

ছাতকে ৬১ লক্ষ টাকার ভা*রতীয় দুম্বা ও ছাগল জ*ব্দ


বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮টি দুম্বা এবং ৩৭টি ছাগল জব্দ করা হয়েছে। জব্দকৃত দুম্বা এবং ছাগলগুলোর আনুমানিক সিজার মূল্য ৬১ লক্ষ ২০ হাজার টাকা।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। সেজন্য চোরাই পথে এসব পশু ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগলগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত পশুগুলোর ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০