ছাতকে সড়ক দূ র্ঘ টনায় বৃদ্ধার মৃ ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM

ছাতকে সড়ক দূ র্ঘ টনায় বৃদ্ধার মৃ ত্যু

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১০:১৫:১০ AM

ছাতকে সড়ক দূ র্ঘ টনায় বৃদ্ধার মৃ ত্যু

ছবি : ফাইল ফটো


ছাতকে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মো.সামছু মিয়া নামের এক বৃদ্ধ ব্যাক্তি।  মঙ্গলবার (১৫ এপ্রিল ) বিকেলে ছাতক- সিলেট সড়কের তাজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তি মো. সামছু মিয়া ছাতক উপজেলার নোয়ারাই  ইউনিয়নের চরবাড়া-ভাটিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র। 

স্থানীয় সুত্রে জানাগেছে, ম ঙ্গলবার বিকেলে তিনি তাজপুর গ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন।  একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে তিনি নামার সাথে-সাথে আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি রাস্থায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর  তার মৃত্যু ঘটে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান,ছাতক-সিলেট সড়কের তাজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এ খবর  তিনি পেয়েছেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”