ফ্যা সি স্টে র পতন হলেও বি*এনপিকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মিজান চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ PM

ফ্যা সি স্টে র পতন হলেও বি*এনপিকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মিজান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৮:৫০:৫৯ AM

ফ্যা সি স্টে র পতন হলেও বি*এনপিকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মিজান চৌধুরী

ছবি: নিজস্ব


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে বিএনপি নেতাকর্মীরা দেশে থাকলেও ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাদের নেতাকর্মীদেরকেও আত্মগোপনে থাকতে হচ্ছে।

ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের লড়াকু জিয়ার সৈনিকদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবীতে স্বোচ্ছার থাকতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে ছৈলা আফজলাবাদ ইউনিয়ন এবং ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০