শ্রীমঙ্গলে ব জ্র পাতে আ হ ত ২ জন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

শ্রীমঙ্গলে ব জ্র পাতে আ হ ত ২ জন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ১০:৩৭:২৩ AM

শ্রীমঙ্গলে ব জ্র পাতে আ হ ত ২ জন

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে বাবা-ছেলে মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (১৬এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের নয়ানশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) তাঁর ছেলে সাইদুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, সকালে শফিক মিয়া ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে হাওরে থাকা প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে শফিক মিয়াকে ভর্তি করে তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান। 

গ্রামবাসী আরো জানান, বজ্রপাত সরাসরি তদের উপর না পরলেও সাইদুলের গলায় রুপার একটি চেইন থাকায় সেটাতে বিদ্যুতায়িত হয়ে গলার চেনটি গলে চামড়া পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক