বেড়েছে পেঁয়াজের দাম
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ PM

বেড়েছে পেঁয়াজের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ১১:১১:৩৫ AM

বেড়েছে পেঁয়াজের দাম

ছবি : সংগৃহীত


সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দোকানিরা জানিয়েছেন, একদিকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে সরবরাহ কমেছে। আর এর প্রভাবেই বাড়ছে দাম।

এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

দোকানিরা বলছেন, পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। আর এর প্রভাব পড়েছে হিলি বাজারেও। কিছুদিন আগেও মোকামে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ পাওয়া গেলেও এখন আসছে এক থেকে দুই ট্রাক।

গেল সপ্তাহে, মোকামে প্রতিমণ পেঁয়াজ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ১৮০০ থেকে ২ হাজার টাকায়। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে।

স্থানীয় বাজারে পেয়াজের দর কমে আসায় ব্যবসায়ীরা আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি