ছাতক মিনি মার্কেট বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত খায়ের উদ্দিন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM

ছাতক মিনি মার্কেট বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত খায়ের উদ্দিন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১০:১৬:০৪ AM

ছাতক মিনি মার্কেট বাজার কমিটির  নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত খায়ের উদ্দিন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলার ছাতক পেপার মিলস মিনি  মার্কেট  বাজার কমিটির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মিনি মার্কেট বাজার  কমিটির ১৩ টি  পদের মধ্যে একক প্রার্থী থাকায় ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।২জন প্রার্থী থাকায় শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত সভাপতি পদের নির্বাচনে ভোট  গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৬ এবং প্রদত্ত ভোটের সংখ্যা ৯২। এর মধ্যে সভাপতি পদে মো. খায়ের উদ্দিন পেয়েছেন ৫১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সিরাজ মিয়া পেয়েছেন  ৪১ ভোট। নির্বাচন কমিশন মো. খায়ের উদ্দিনকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেছেন। 

একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি অমর দাস,সাধারণ সম্পাদক মো.কবির মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া,মো.আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত মিয়া,কোষাধ্যক্ষ মো. আকবর মিয়া,কার্যকরী সদস্য দীলিপ পাল,শামীম আহমদ, ইউনুস আলী,দোলন,আবুল হোসেনও মিজান মিয়া নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো.আমির আলী বাদশাহ,সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক কাউন্সিলর মো.ধন মিয়া,মো. মাহমুদ আলী, মো.ইলিয়াস মিয়া,সিরাজ মিয়া ও শামীম চৌধুরী। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”