এবার চুনারুঘাটে ৮৬ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ PM

এবার চুনারুঘাটে ৮৬ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৯:০৬:২৮ AM

এবার চুনারুঘাটে ৮৬ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

ছবি: নিজস্ব


হবিগঞ্জ চুনারুঘাটে  হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে চুনারুঘাট থানা  পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে থানা পুলিশের আয়োজনে চুনারুঘাট থানার কনফারেন্স রুমে  এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এর সভাপতিত্বে ও থানার পুলিশ পুলিশর্শক তদন্ত প্রজিত কুমার দাশ এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল অফিসের  ইন্সপেক্টর মোস্তফাফিজুর রহমান, চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলার   সভাপতি শ্রী বিধান রঞ্জন পাল, সাধারণ সম্পাদক শ্রী সজল দাশ সহ উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু বলেন, সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে।  পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণয় পাল জানান,  দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এ বছর চুনারুঘাটে মোট ৮৬ টি পুজা মন্ডপের  শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক বলেন, অন্যান্য বছরের মত পূজামন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক