ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামি মো. মনির উদ্দিন (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনারপার গ্রামের মৃত আশক আলীর পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, মেম্বার মনির উদ্দিন আওয়ামী লীগের দাপট খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষকে হয়রানি, দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট, অর্থের মাধ্যমে বয়স্কভাতা, বিধবাভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ছাতক থানার মামলা নং ১৫ (২) ২৫ এর সন্দিগ্ধ আসামী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




