আমার পারিবারিক বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে: নাছির চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM

আমার পারিবারিক বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে: নাছির চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১০:৩২:৪১ AM

আমার পারিবারিক বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে: নাছির চৌধুরী

ছবি : সংগৃহীত


‘আমার পারিবারিক বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে। আমাকে জিম্মিদশায় রাখা হয়নি। এগুলো অসত্য। সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে যেটা প্রচার হচ্ছে, সেটাও ঠিক না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরী।

সম্প্রতি নাছির চৌধুরীর সৎভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এতে নাছির চৌধুরী স্ত্রী ও দুই মেয়ের বরাত দিয়ে বলা হয়, সৎভাইদের জিম্মিদশায় রয়েছেন নাছির চৌধুরী। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। এরই প্রেক্ষিতে রবিবার (২০ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাসায় সংবাদ সম্মেলন আহবান করেন নাছির চৌধুরী।

রবিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে নাছির চৌধুরী জানান, ‘ঝগড়া ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। তবে একে রংচং দেয়া হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে নাছির চৌধুরী বলেন, ‘পারভীন আক্তার আমার দ্বিতীয় স্ত্রী। আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী আমার সন্তান। আমি আমার মেয়েদের ভালোবাসি। তারাও আমাকে ভালোবাসে। মেয়েরা যদি রাজনীতি করতে চায়, তাতে কোন আপত্তি নেই। সংবাদ সম্মেলন শেষে মেয়েদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”