নির্বাচন না হওয়া পর্যন্ত আ ন্দো ল ন অব্যাহত থাকবে : মিজানুর রহমান চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM

নির্বাচন না হওয়া পর্যন্ত আ ন্দো ল ন অব্যাহত থাকবে : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১১:৪২:৪০ AM

নির্বাচন না হওয়া পর্যন্ত আ ন্দো ল ন অব্যাহত থাকবে : মিজানুর রহমান চৌধুরী

ছবি: নিজস্ব


বিএনপির  কেন্দ্রীয়  কমিটির  সদস্য, সাবেক  উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক সকল আন্দোলন —সংগ্রামে ইসলামপুর ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ আমাদের পাশে ছিলেন, আগামীতেও পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আন্দোলন এখনো শেষ হয়নি, জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

রবিবার উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ—সহযোগী সংগঠন আয়োজনে স্থানীয় মাদ্রাসা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা রশিদ আহমদ মাসুকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, অ্যাড. আব্দুল আহাদ, সাবেক সদস্য নুরুল হক, আতিকুর রহমান আতিক, আব্দুস সামাদ, সিলেট মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন ময়না, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, রুকন চৌধুরী, কামাল চৌধুরী, শাহীনুল হক চৌধুরী, নিজাম উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, পৌর বিএনপি নেতা আব্দুল কাদির, ইলিয়াছ মিয়া, ফরিদ উদ্দীন, মনির উদ্দীন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”