সুনামগঞ্জের হাওরে ৯ জাতের ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM

সুনামগঞ্জের হাওরে ৯ জাতের ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৩:১৫:০৬ AM

সুনামগঞ্জের হাওরে ৯ জাতের ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দিরাই উপজেলার সেফটির হাওরে এবার হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি ধান হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক৷ এ উপলক্ষে উপজেলার করিমপুর গ্রামের কৃষক মোঃ কাওছার আহমেদ এর হীরা-৯ জাতের হাইব্রিড ধানের উপর 'মেগা মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় স্বনামধন্য বীজ কোম্পানী 'সুপ্রীম সীড' কোম্পানী লিমিটেডের আয়োজনে করিমপুর গ্রামের সেফটির হাওরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

মাঠদিবসে উচ্ছ্বাস প্রকাশ করে কৃষকরা জানান,  হীরা-৯ জাতের হাইব্রিড ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তারা। আগামীতেও তারা এ জাতের ধান চাষ করবেন। উচ্চ ফলনশীল হওয়ার কারণে এই ধান তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

আদর্শ কৃষক মনফর আলীর সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনায় মেগা মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জোনাল ম্যানেজার মো. মাসুদ আলম। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ আলম বলেন,  হীরা-৯ জাতের ধানে কোন চিটা নেই।  এই জাতের ধানে অন্য যে কোনো হাইব্রিড ধানের তুলনায় বেশি ফলন হয়। তিনি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য  হীরা-৯ জাতের ধানের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন৷ 

মাঠ দিবসে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন আলম, সিনিয়র সেলস অফিসার কৃষিবিদ ইকবাল হোসেন, ডিলার মোঃ কাওছার আহমেদ চৌধুরী, কৃষক মো. শাহিন মিয়া, ঝিলিক মিয়া, আহাদ মিয়া প্রমুখ।

আলোচনা সভার পর মেগা মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকদের মধ্যথেকে ১০ জন আদর্শ কৃষককে সুপ্রীম সীডের পক্ষথেকে পুরস্কৃত করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”