ছাতকে চোরাই সিএনজি সহ ৫ আ*সামি গ্রে ফ তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM

ছাতকে চোরাই সিএনজি সহ ৫ আ*সামি গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৯:২৬:৩২ AM

ছাতকে চোরাই সিএনজি সহ ৫ আ*সামি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১ টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার সহ তিন জনকে আটক করেছে পুলিশ।

পৃথক অভিযানে ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।আরেকটি সিআর মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাও পশ্চিম পাড়া গ্রামের ছবির আহমদের বসতবাড়ি থেকে চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়ির মুল্য অনুমান ৪ লক্ষ টাকা। 

আটক এসএমপির এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩২),ছাতকের ছৈলা

আফজালাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মো.জমশেদ আলীর পুত্র মোঃ রাসেল মিয়া (৪০), মৃত তাহের আলীর পুত্র আখতার হোসেন (৩৫)এর হেফাজতে থাকা চোরাই সিএনজি গাড়ি উদ্ধার ও তাদের আটক করা হয়। 

ছাতক থানার এএসআই আব্দুর রাহিম, এএসআই শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে অভিযান চালিয় ৩ জনকে আটক চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করেন। থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে রাতে এএসআই মো.তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে জি আর ৩২/১১ ( ছাতক) সহ একটি মামলায় সাজাপ্রাপ্ত ও ৩ টি মামলায় পলাতক তেরাব আলী 

(৩৪) কে গ্রেফতার করেছেন। সে উত্তর খুরমা ইউনিয়নের শেওতর পাড়া গ্রামের মৃত তাহির আলীর পুত্র।

অপরদিকে রাতে ছাতক থানার এ এস আই মো.তোলা মিয়া,অভিযান চালিয়ে জিআর৩৫২/২৩ (ছাতক) মামলার আসামি  পংকু রঞ্জন সরকার (৪০) কে গ্রেফতার করা হয়। পংকু রঞ্জন সরকার বর্তমানে শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা মৃত প্রমোদ রঞ্জন সরকারের পুত্র। তাদের গ্রামের বাড়ি বিশ্বম্ভপুর উপজেলার নয়া বারুনকা গ্রামে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”