ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার বাদাঘাট বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম। উচ্ছেদ অভিযানে বাদাঘাট বাজারের কয়েকজন ব্যবসায়ীর দখলে থাকা কাঠপট্টির একটি রাস্তা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে করেন তিনি।
এ ছাড়া বাজারের তিন দোকানীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ হাফিজুল ইসলাম, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে বাজারের একটি রোড অবৈধ স্থাপনা দিয়ে দখল করে রেখেছে। তাদের কবলে থাকা এসব অবৈধ স্থাপনা উদ্ধার করে রাস্তাটি জনসাধারণের চলাচলের ব্যবস্হা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জৈন্তাবার্তা / মনোয়ার




