সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল, অংশ নেবে ৩৩৯৯ শিক্ষার্থী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল, অংশ নেবে ৩৩৯৯ শিক্ষার্থী

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৩:০৭:০৯ পূর্বাহ্ন

সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল, অংশ নেবে ৩৩৯৯ শিক্ষার্থী


সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র হাওরবাসীর স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ২৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে ১৯টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এর মধ্যে এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সেখ আব্দুল লতিফ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মো. আমিনুর রহিম, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আযাদ, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারফুদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, বিভাগীয় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওয়াদুদ, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ আরও অনেকে। 

মতবিনিময় সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে ৩টি ইউনিটে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরিক্ষা শুরু হবে। এ বছর সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র সুবিপ্রবি। জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এর মধ্যে ২৫ এপ্রিল সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট অনুষ্ঠিত হবে 'সি' ইউনিটের পরীক্ষা। এতে অংশ নেবেন ২২৩ জন শিক্ষার্থী। ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের পরীক্ষা এতে ৯২২ জন শিক্ষার্থী অংশ নেবেন।  ৯ মে সুনামগঞ্জ টেক্সটাইল, আব্দুল মজিদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে 'এ' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন কর‍তে উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন সুনামগঞ্জবাসীর সহযোগিতা চেয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন