সুনামগঞ্জে ৪০ লক্ষ ১২ হাজার ৯২০ টাকার চোরাই পণ্য জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM

সুনামগঞ্জে ৪০ লক্ষ ১২ হাজার ৯২০ টাকার চোরাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৭:০৯:২১ AM

সুনামগঞ্জে ৪০ লক্ষ ১২ হাজার ৯২০ টাকার চোরাই পণ্য জ*ব্দ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে ইঞ্জিন চালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ও বিস্কুট জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

মঙ্গলবার ভোররাতে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চল্লিশ লক্ষ বারো হাজার নয়শত বিশ টাকার এসব চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর—পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় বেটনোবিটসি, হোয়াইটটোন, পন্ডসব্রাইটক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ মোট ৬১৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪০ লক্ষ ১২ হাজার ৯২০ টাকা।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও ৭ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”