সুনামগঞ্জের হাওরে ব জ্র পা তে যুবকের মৃ*ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM

সুনামগঞ্জের হাওরে ব জ্র পা তে যুবকের মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৯:১৬:২৪ AM

সুনামগঞ্জের হাওরে ব জ্র পা তে যুবকের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চন্দ্রিপুর গ্রামের বারাম হাওরে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ইকবাল ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বারাম হাওরে ধানকাটা শ্রমিকের কাজ করতে এসেছিলেন।

পুলিশ জানায়, হাওরের ধান কাটার জন্য শ্রমিক হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বারাম হাওরে যান ইকবাল। মঙ্গলবার সারাদিন হাওরে ধান কাটেন তিনি। সন্ধ্যায় হাওর থেকে ধানের মালিকের বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাওরের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “কয়েকদিন আগে ভোলা থেকে ধান কাটা শ্রমিক হিসেবে সুনামগঞ্জে আসেন ইকবাল। আজ বজ্রপাতে তিনি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”