জামালগঞ্জে মোটরসাইকেলের ধা ক্কা য় শিশু নি হ ত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM

জামালগঞ্জে মোটরসাইকেলের ধা ক্কা য় শিশু নি হ ত

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ১০:০৮:২৯ AM

জামালগঞ্জে মোটরসাইকেলের ধা ক্কা য় শিশু নি হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জে দোকানের সামনে দাঁড়ানো থাকার সময় মোটর সাইকেলের ধাক্কায় বৃন্দা রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে।

মঙ্গলবার (২২এপ্রিল) দুপুর ২টায় সাচনা-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভরতপুর গুদারাঘাটের মালেক মিয়ার দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি গুদারা  ঘাটের দোকানের সামনে দাঁড়ানো ছিলো। এসময় সুনামগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেল তার উপরে তুলে দেয়। এতে সে গুরুতর আহত হলে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় করে গাড়ি রেখে চালক পালিয়ে যায়, তার ব্যবহৃত মোটর সাইকেলটি মালেকের মিলে আটক করা হয়েছে।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, এবিষয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”