যুব লী গ নে*তা সুজন গ্রে ফ তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

যুব লী গ নে*তা সুজন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১১:৫৫:৪০ AM

যুব লী গ নে*তা সুজন গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টায় সদর ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সুজন তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সদস্য। সে উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি গোলাম কাদির সুজনকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে সুজনের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ রয়েছে পুলিশের কাছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক