সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাট*ডাউন কর্মসূচি প্র ত্যা হা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM

সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাট*ডাউন কর্মসূচি প্র ত্যা হা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৬:০৪:৫২ AM

সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাট*ডাউন কর্মসূচি প্র ত্যা হা র

ছবি : সংগৃহীত


দুই দফা দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। দ্রুতই ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে একাডেমিক ভবনের ফটকের তালা খুলে কলেজে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থী প্রতিনিধিরা জানান, ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে গত ১৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন তারা। সর্বশেষ ২০ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিভাগ ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দফা দাবি পূরণে আশ্বাস দেন কর্তৃপক্ষ। হাসপাতালের কার্যক্রম চালুর আগ পর্যন্ত সপ্তাহে ছয় দিন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস সুবিধা দিতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে পদায়ন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাসের সরবরাহ , দ্রুত অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে নতুন হাসপাতাল চালুতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ায় আশ্বস্ত হন শিক্ষার্থীরা। ফলে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে দ্রুতই ক্লাসে ফেরার কথা জানান তারা। তবে আশ্বাসের যথাযথ প্রতিফলন না হলে ভবিষ্যতে আন্দলোনে নামার কথা জানান তারা

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস, হারুন অর রশীদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”