তাহিরপুরে যুবলী*গ নেতা গোলাম কাদির সুজন গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

তাহিরপুরে যুবলী*গ নেতা গোলাম কাদির সুজন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৬:৪০:২৯ পূর্বাহ্ন

তাহিরপুরে যুবলী*গ নেতা গোলাম কাদির সুজন গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুজন সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে এবং  উপজেলা যুবলীগ নেতা ও জেলা মৎসজীবী লীগের সদস্য।

মঙ্গলবার (২২এপ্রিল) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গোলাম কাদির সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামী সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন