সুনামগঞ্জে ব জ্র পা তে কিশোরের মৃ*ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ PM

সুনামগঞ্জে ব জ্র পা তে কিশোরের মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৯:৩১:৩৫ AM

সুনামগঞ্জে ব জ্র পা তে কিশোরের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে আবু আইয়ূব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের পাখনার হাওরে ঘটনাটি ঘটে।মারা যাওয়া আবু আইয়ূব সিচনী গ্রামের মোহাম্মদ ইকবাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সারাদিন পাখনার হাওরে ধান কাটেন আবু আইয়ুব। সন্ধ্যা ঘনিয়ে এলে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রাপাতে মাটিতে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা আবু আইয়ুবকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “হাওর থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠাচ্ছি।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ