তাহিরপুরে ৪০ লক্ষ টাকার ভা র তী য় ফুসকা জ*ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ PM

তাহিরপুরে ৪০ লক্ষ টাকার ভা র তী য় ফুসকা জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১১:৫৪:৪২ AM

তাহিরপুরে ৪০ লক্ষ টাকার ভা র তী য় ফুসকা জ*ব্দ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে তাহিরপুর সীমান্তে টাস্কফোর্স অভিযানে ৪০ লক্ষ টাকার ভারতীয় খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত খাদ্যদ্রব্যের মধ্যে ৩০৯ বস্তা ভারতীয় ফুসকা ছিল। যার বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।

বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিন্নাকুলি এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম। টাস্কফোর্স অভিযানের সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা তার সাথে ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাসকফোর্সে জব্দকৃত মালামাল লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে রক্ষিত রয়েছে। নিলামের মাধ্যমে তা ডিসপোজাল করা হবে। অবৈধভাবে চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ