কৃষকরা হ*য়রানির শি*কার হলে ব্যবস্থা নেওয়া হবে : শান্তিগঞ্জে খাদ্য উপদেষ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ PM

কৃষকরা হ*য়রানির শি*কার হলে ব্যবস্থা নেওয়া হবে : শান্তিগঞ্জে খাদ্য উপদেষ্টা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০২:১৫:৫৮ AM

কৃষকরা হ*য়রানির শি*কার হলে ব্যবস্থা নেওয়া হবে : শান্তিগঞ্জে খাদ্য উপদেষ্টা

ছবি নিজস্ব


খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যগুদামে ধান দিতে এসে কোনো কৃষক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি। ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক যে কষ্ট করে ফসল ফলান তার উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষকরা উৎসাহ হারাবেন। কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারেন সে ক্ষেত্রে খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে ধান সংগ্রহ কার্যক্রম নজরদারি করব। 

তিনি আরও বলেন, গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা ধান গুদামে দিতে পেরেছেন। কোনো সিন্ডিকেট ছিল না। এবারও ধান-চাল ক্রয়ে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। 

এই সরকার কতদিন থাকবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন। এ বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি খাদ্য ও ভূমি সংক্রান্ত প্রশ্ন ছাড়া কোনো উত্তর দেবো না।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।

এরপর দেখার হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ