তাহিরপুরে বোর ধান সংগ্রহ অ ভি যা নে র উদ্বোধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM

তাহিরপুরে বোর ধান সংগ্রহ অ ভি যা নে র উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০৪:২৮:১০ AM

তাহিরপুরে বোর ধান সংগ্রহ অ ভি যা নে র উদ্বোধন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম। একজন কৃষকের কাছ থেকে এক মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে ধানক্রয় সংগ্রহ অভিযান শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম  কর্মকর্তা নুরুল হক, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুম,যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।

উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক বলেন, এ বছর তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে এক হাজার আটাশি মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ দিয়েছে সরকার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক