জামালগঞ্জে সরকারিভাবে কৃষকের ধান ক্রয়ের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

জামালগঞ্জে সরকারিভাবে কৃষকের ধান ক্রয়ের উদ্বোধন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০৭:০৩:০৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে সরকারিভাবে কৃষকের ধান ক্রয়ের উদ্বোধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারী ভাবে কৃষকের ধান সংগ্রহের কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। চলতি বোরো মওসুমে এ উপজেলায় ১৬ শ ৩৩ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম আম্বিয়া, উপজেলা বিএনপি নেতা এমদাদুল হক আফিন্দী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, অসিএলএসডি বিউটন চক্রবর্তী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রূপক রঞ্জন তালুকদার সহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

২৪ এপ্রিল থেকে ৩১ আগষ্ট পর্যন্ত প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ক্রয় চলবে। একজন কৃষক তার কৃষি কার্ডে ১৪/ আদ্রতায় সর্বোচ্চ ৩৮ মণ ও সর্বনিম্ন ১২০ কেজি ধান সরকারী গোদামে বিক্রি করতে পারবেন।

উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষকদের এপ্স এর পাশা পাশি উজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকেও তালিকাভুক্ত কৃষকদের আগে আসল আগে পাবেন ভিত্তিতে ধান সংগ্রহের কথা জানান খাদ্য গুদাম কর্তৃপক্ষ।  উপজেলার নয়াহালট গ্রামের কৃষক মুজিবুর রহমানের ধান W.Q.S.C এর মাধ্যমে মূল্য সিটে বিল প্রাদানে ধান সংগ্রহ শুরু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন