শ্রীমঙ্গলে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ PM

শ্রীমঙ্গলে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০৮:৪৬:১০ AM

শ্রীমঙ্গলে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এই প্রতিপাদ্য নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় শ্রীমঙ্গল খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউছুফ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা ফুড ইন্সপেক্টর কৃষ্ণ গোপাল দেবনাথ।

শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান, শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদামে এবারের বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৭৫২ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৪০২০ টন সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্ব্বোচ ৩ টন অর্থাৎ ৭৫ মন ধান দিতে পারবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন