সুবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

সুবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০১:৫৪:৩৯ AM

সুবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি নিজস্ব


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ধাপে সুবিপ্রবিতে সি ইউনিটের ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। 

শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. তারিক জামিল অপুসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিপ্রবিতে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকলের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, আগামী ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে ২য় ধাপে অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৯২২ জন শিক্ষার্থী অংশ নেবেন। এরপর ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে 'এ' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক