শান্তিগঞ্জে গলায় ফাঁ*স দেওয়া অবস্থায় গৃহবধূর লা*শ উ দ্ধ ার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে গলায় ফাঁ*স দেওয়া অবস্থায় গৃহবধূর লা*শ উ দ্ধ ার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০৫:০৩:৩১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে গলায় ফাঁ*স দেওয়া অবস্থায় গৃহবধূর লা*শ উ দ্ধ ার

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫) এপ্রিল ভোরে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমা আক্তার গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২ টা থেকে ভোর ৫ টার কোন এক সময় কামরূপদলং গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষের বাঁশের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা যাচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন