জগন্নাথপুরে ফি লি স্তি নে গণহ*ত্যা ও ভা র তে ওয়াকফ বিল বাতিলের প্রতি*বাদে বি ক্ষো ভ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

জগন্নাথপুরে ফি লি স্তি নে গণহ*ত্যা ও ভা র তে ওয়াকফ বিল বাতিলের প্রতি*বাদে বি ক্ষো ভ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০৯:৩৯:৩৮ AM

জগন্নাথপুরে ফি লি স্তি নে গণহ*ত্যা ও ভা র তে ওয়াকফ বিল বাতিলের প্রতি*বাদে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ ও ভারত বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর।

শুক্রবার (২৫ এপ্রিল) মিছিলটি জগন্নাপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে এসে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত  হয়। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী, ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। নারী ও শিশুসহ হাজার হাজার মুসলমানদের হত্যা করে তারা গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাদের এমন জঘন্যতম হত্যাযজ্ঞে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

অপরদিকে ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল পাস ও মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্তের অংশ। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ দেশে দেশে মজলুমানের সঙ্কট উত্তরণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভাকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেইসাথে মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিলেরও জোর দাবি জানান। উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি হাজি এমদাদুল্লাহর সভাপতিত্বে, মাওলানা হাসমত উল্লাাহ খান, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও মুফতি সৈয়দ শামীম আহমদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, উলামা ঐক্য জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি  মাওলানা বাহাউদ্দী, মাওলানা গিয়াস উদ্দিন, ভবের বাজার মাদ্রাসার মুহতামীম মাওলানা  আজিজুল হক্ব,সেক্রেটারি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, পাঠলী মাদ্রাসার শিক্ষা সচিব ইউসুফ হাবিব, শয়ামারগাও মাদ্রাসার মুহতামীম মুফতি আকমল হুসাইন, হাড়গ্রাম মাদ্রাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান,মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, বড়কাপন আধূয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মাওলানা আবুল খায়ের, হবিবপুর আশিঘর মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুমিন,মাওলানা ফজল আহমদ, মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আহমদ, আমিনুল ইসলাম রাজু,মাওলানা আতিকুর রহমান ক্বাসেমী, শ্রীধর পাশা মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক