৭ ঘন্টা বন্ধ থাকার পর কাটাগাঙ্গের সেতু দিয়ে যান চলাচল শুরু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ PM

৭ ঘন্টা বন্ধ থাকার পর কাটাগাঙ্গের সেতু দিয়ে যান চলাচল শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১০:০৮:২৩ AM

৭ ঘন্টা বন্ধ থাকার পর কাটাগাঙ্গের সেতু দিয়ে যান চলাচল শুরু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরের ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন আবারো খুলে যাওয়ায় ৭ ঘন্টা সেতু দিয়ে যানচলাচল বন্ধ থাকার পর সরাসরি চলাচল শুরু হয়েছে।


শনিবার ( ২৬ এপ্রিল)  দুপুর ১ টার দিকে মেরামত কাজ শেষ হলে; যানচলাচল শুরু হয়। এরআগে সকাল ৬টার দিকে সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয় যায়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) সালাহ্ উদ্দিন সোহাগ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে প্রতি রাতে ভারি যানবাহন চলাচলে এমন ঘটনা ঘটছে। নতুন সেতু নির্মাণে দরপত্র প্রক্রিয়া প্রায় শেষের দিকে; আশা করছি আগামী ৩ মাসের মধ্যে নতুন সেতুর কাজ শুরু হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৪ মার্চ সেতুটির পাটাতন খুলে যাওয়ায় ১২ঘন্টা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ ছিল। এছাড়াও কয়েক দিন পরপর ঝুঁকিপূর্ণ ওই সেতুটির পাটাতন খুলে যাওয়া চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেতুটি ভেঙে ট্রাক ডুবির ঘটনায় ২ জন নিহতের পরও বন্ধ হয়নি ভারি যানবাহন চলাচল।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক