এবারো বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ AM

এবারো বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১১:৫৪:০৭ AM

এবারো বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

ছবি : সংগৃহীত


হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হজের খুতবা। ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বজুড়ে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। তাৎক্ষণিক বিশ্বের বিভিন্ন ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। প্রতি বছরের এবারো বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে, ভাষাগুলো হলো— ১. বাংলা;২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। ইংরেজি;  ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান।

প্রসঙ্গত, এবার পবিত্র হজ পালনের হজ আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৩১ মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে। ১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন)।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এছাড়াও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এ সব যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও ফলো-আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি- এই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী