দিরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে যুবক খু*ন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০১ PM

দিরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে যুবক খু*ন

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০২:৫৮:০০ AM

দিরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে যুবক খু*ন


সুনামগঞ্জের দিরাইয়ে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্বে সুলফির আঘাতে যুবক খুন হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তল বাউসী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম প্রান্ত দাস (২২)। তিনি তল বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে শাকিল ও নিহতের ভাই পলাশের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তাদের তল বাউসী গ্রামের খলাতে দেখা হলে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও নিহতের ভাই পলাশ দাস বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পরে শাকিল বাড়ি থেকে সুলফি নিয়ে এসে পলাশের ভাই প্রান্ত দাসকে খলায় পেয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রান্ত দাস মারা যান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১