সুনামগঞ্জে মাহমুদুর রহমানের উপর মিথ্যা মা*মলা প্র ত্যা হা রের দাবিতে মান ব বন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাহমুদুর রহমানের উপর মিথ্যা মা*মলা প্র ত্যা হা রের দাবিতে মান ব বন্ধ ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৩:১৯:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাহমুদুর রহমানের উপর মিথ্যা মা*মলা প্র ত্যা হা রের দাবিতে মান ব  বন্ধ ন

ছবি: নিজস্ব


মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ সম্পাদকসহ সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব চত্বরে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। অন্যায়ের কাছে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০ টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারন হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা।


বক্তারা আরও বলেন, মেঘনা গ্রুপ কুমিল্লায় সাধারণ মানুষের জমি দখল করেছে। রাস্তাঘাট দখল করেছে। প্রতিবাদ করলেই মামলার ভয় দেখানো হয়। এমনকি হত্যাকান্ডের মত ঘটনা ঘটাতেও তিনি কুন্ঠাবোধ করেননা। লাখ কোটি টাকা পাচার করেছেন। ফ্যাসিবাদি শেখ হাসিনার শাসনামলে বেড়ে ওঠা মোস্তফা কামাল এখনও ধরাছোঁয়ার বাইরে। নতুন বাংলাদেশে মোস্তফা কামালের মত লোকদের আস্কারা দেয়া চলেবেনা। তার বিরুদ্ধে এ সরকারকে ব্যবস্তা নিতে হবে। নতুবা বৃহত্তর সিলেট থেকে আন্দোলন শুরুর হুশিয়ারী ব্যক্ত করেন বক্তারা।

আমার দেশ পাঠক মেলা আয়োজিত কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীমউদ্দিন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শেরগুল আহমেদ। আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ,দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহার, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী এ, কে কুদরত পাশা, ওয়ারিওর অফ জুলাই সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ, দৈনিক আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি, আমিনুল হক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর, রাইজিং বিডি প্রতিনিধি মনোয়ার চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার, আমার দেশ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ছাতক উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ,দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফ উদ্দিন মানিক, সাংবাদিক লিটন, পাঠক মেলার সদস্য জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন