শান্তিগঞ্জে বাম্পার ফলন : হাওরের ৭৫ ভাগ ধান কাটা শেষ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

শান্তিগঞ্জে বাম্পার ফলন : হাওরের ৭৫ ভাগ ধান কাটা শেষ

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০৯:৪১:১২ AM

শান্তিগঞ্জে বাম্পার ফলন : হাওরের ৭৫ ভাগ ধান কাটা শেষ

ছবি: নিজস্ব


হাওরাঞ্চল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সবখানেই এখন ধান কাটা, মাড়াই আর শুকানোর ধুম লেগেছে। নাওয়া-খাওয়া ভুলে এখন চলছে ধান কাটা ও ঘরে তোলার কাজ। বিরূপ আবহাওয়ার শঙ্কা কাটিয়ে ইতোমধ্যে হাওরের ৭৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। আর কয়েকদিনের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে। এখন চলছে পুরোদমে ধান মাড়াইয়ের কাজ। এই মুহ‚র্তে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান গোলায় তোলার কাজে। তাদের সহায়তা করছেন কৃষক পরিবারের অন্যান্য লোকজন। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার হাওরে হাওরে ধান কাটা চলছে। প্রতিটি খলা, বাসা-বাড়ির উঠান, ছাদ এবং সড়কে কাটা ধান শুকানোর কাজ চলছে বিরামহীনভাবে। কেউ কেউ আবার হোড়া তৈরি করেছেন ধান পাহারা দেয়ার জন্য। ধান ঘরে তুলতে পেরে খুশি প্রতিটি কৃষক পরিবার। আর কয়েকদিন গেলেই পুরোপুরি ধান কেটে গোলায় তোলার আশা কৃষকদের। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে ১৮ হাজার ৩৯৭ হেক্টর ও হাওরবিহীন এলাকায় ৪ হাজার ২১৫ হেক্টর ধান আবাদ হয়েছে। এ বছর ধান উৎপন্ন হবে ১ লাখ ৪৩ হাজার ৫৮৩ মেট্রিক টন এবং চাল ৯৪ হাজার ৭৬৫ মেট্রিক টন। যার বাজার মূল্য ৪৩০ কোটি টাকার ঊর্ধ্বে। ইতোমধ্যে ৭৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে বলেও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

দেখার হাওরের কৃষক নিজাম উদ্দিন বলেন, প্রথমদিকে অতিবৃষ্টির আশঙ্কার খবর শুনে ভয় পেয়েছিলাম। এরপর দ্রæত পাকা ধান কেটে খলায় এনেছি। এখন ধান শুকিয়ে গোলায় তোলার ব্যবস্থা করছি। ফলন ভালো হওয়ায় এবার লাভবান হবো। 

সাংহাই হাওরের কৃষক সুজন মিয়া, বেলায়েত হোসেন ও কামরুজ্জামান জানান, তারা প্রত্যেকেই ১০ কেদার করে জমি চাষ করেছিলেন। কিছু জমির ধান কাটা আর মাড়াইয়ের কাজ শেষের দিকে। সেই ধান ঘরে তোলার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। এ বছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় ও দাম ভালো থাকায় তারা বেজায় খুশি। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, হাওরে এই মুহ‚র্তে ৮৭টি কম্বাইন হারভেস্টার মেশিন ধান কাটছে। ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় ৭৫ শতাংশ ধান কাটা শেষ। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ ধান কাটা শেষ করতে পারবেন কৃষকরা। ভালো ফলন হওয়ায় এবার তারা লাভবান হবেন। হাওরে হাওরে আমাদের টিম সার্বক্ষণিক কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে আছে। আমরা আশা করছি, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক