ছাতক থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রে ফ তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ PM

ছাতক থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রে ফ তা র

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৮:৫৬:০৮ AM

ছাতক থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার হয়েছেন  ৪ টি মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি এনামুল হক (৪০)। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের  মনোহর আলীর ছেলে।

জিআর-৬৪৮/২১ মামলা (কোতয়ালী)এর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন (৩২) উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ছাতক থানার মামলা (নং ২০( ৪) ২৫) এর আসামি জুয়েল মিয়া কে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি চাঁন পুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এদিকে এস এম পি"র  সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২),ও ছাতকের ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের জমশেদ আলীর ছেলে মো.রাসেল (৪০), ও তাহের আলীর পুত্র আক্তার হোসেন(৩৫)কে পুলিশ গ্রেফতার করেছে।  

ছাতক থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআইমোঃসাদেক,এএসআই মোঃ তোহা,এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সোমবার ২৮ এপ্রিল রাতে পৃথক অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ  আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক